এনএসআই মহাপরিচালকসহ ৩ পদে নতুন নিয়োগ

বাংলাদেশের তিন বাহিনীর প্রতীকী লোগো, নৌবাহিনী, সেনাবাহিনী ও বিমান বাহিনী, যা দেশের সামরিক শক্তির প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর মহাপরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এনএসআই এর মহাপরিচালক নিয়োগ ছাড়াও মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে কমান্ড্যান্ট ডিএসসিএসসি এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে কমান্ড্যান্ট বিএমএ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






