বন্যা কবলিত এলাকার শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে টুগেদার উই ক্যান এবং উৎসর্গ ফাউন্ডেশন বন্ধু হয়ে পাশে থাকছে। এই ফাউন্ডেশনের ফ্রন্ট লাইনে আছেন অভিনেত্রী নওশাবা আহমেদ।
তিনি এই প্রচেষ্টায় সকলকে যোগ দিতে আহ্বান জানিয়ে বলেছেন, বন্যার্ত শিশুদের জন্য খেলনা সংগ্রহ থেকে বই, খাতা, রং পেন্সিল, স্কুল ব্যাগ, জুতা সংগ্রহ চলছে।
নওশাবা বলেন, এই আয়োজনের উদ্দেশ্যই হচ্ছে সহমর্মিতার সাথে বন্যা দুর্গত পাশে থাকা। নতুন কিংবা যত্নে থাকা অন্যের ব্যবহারযোগ্য যে কোন পুরাতন খেলনা সামগ্রী ও তুলে দিতে পারেন আমাদের এই আয়োজনে। শুক্রবার ও শনিবার এই দুই দিন উপহার হিসেবে সংগ্রহ করবো।
নওশাবা জানান, সরাসরি এসে জমা দেয়া যাবে বাসা নং-৪৩৫, রোড-২, বায়তুল আমান হাউজিং, আদাবর, শ্যামলীতে। (আদাবর থানার পাশের রাস্তা) যেকোন প্রয়োজনে: ০১৭৯৮৬২৫২০৯, ০১৭২৫০২৮৫১৭ এই নাম্বারে ফোন করা যাবে।







