তথ্যপ্রযুক্তি

এবার অডিও-ছবি বিষয়ে চ্যাটজিপিটিতে নতুন সুবিধা

চ্যাটজিপিতে অডিও-ভিডিও সুবিধার জন্য ডিজিটাল লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাটজিপিতে অডিও ও ভিডিও সুবিধার জন্য ডিজিটাল লোগো, আধুনিক প্রযুক্তির প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাটজিপিটিতে যুক্ত হয়েছে নতুন ফিচার। এতদিন কিছু জানতে চাইলে লিখে প্রশ্ন করতে হত এই প্লাটফর্মে। তবে এবার নতুন সুবিধা হিসেবে অডিও এবং ইমেজ আপলোড করে প্রশ্ন করা যাবে চ্যাটজিপিটিতে।

চ্যাটজিপিটির নির্মাতা সংস্থা ওপেনএআই গত সোমবার একটি বিবৃতিতে জানিয়েছে, চ্যাটজিপিটিতে নতুন ইমেজ ও ভয়েস ফিচার আনছে তারা। কৃত্রিম বুদ্ধিমত্তার এই আ্যপে নতুন দুইটি সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

কষ্ট করে পুরো প্রশ্ন না লিখে নিজের পছন্দমতো প্রশ্ন ভয়েসে জানালেই উত্তর দেবে চ্যাটজিপিটি। এছাড়া ছবি দিয়েও প্রশ্ন জিজ্ঞেস করা যাবে এই অ্যাপকে।

চ্যাটজিপিটির এই সুবিধা আগামী দুই সপ্তাহ পর্যন্ত কেবল পেইড সাবস্ক্রাইবাররাই পাবেন। এছাড়াও যে সংস্থাগুলো এই অ্যাপ ব্যবহার করছে, তারাও পাবে এই সুবিধা।

তবে আপাতত অ্যান্ড্রয়েড ও অ্যাপল ফোনেই এই সুবিধা দেবে চ্যাপজিপিটি।

 

বিষয়:অডিও ইমেজ ওপেনএআই চ্যাটজিপিটি নতুন ফিচার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…