রাজনীতি

‘আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার এখনই সময়’

‘আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার এখনই সময়’

সারাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে জনমত তৈরি হয়েছে, এখনই দলটিকে চিরতরে নিষিদ্ধ করার সময় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ‘আমাদের মধ্যে আলোচনা-সমালোচনা থাকবে। গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত থাকে, এটাই স্বাভাবিক। তবে আওয়ামী লীগের প্রশ্নে ভিন্নমত থাকতে পারে না।’

তিনি বলেন, আশা করি সংসদের আগামী অধিবেশনে সরকারি দল ও বিরোধী দল সাংবিধানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে এক হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে রাশেদ খান বলেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। ভারতের সঙ্গে আমরা মর্যাদার সম্পর্ক চাই।

এদিকে বিরোধী দলের সঙ্গে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক শুরুর কথা জানান তিনি।

বিষয়:আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ রাশেদ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…