রাজনীতি

এবার সরকারের খেলা শেষ: বিএনপি

বিএনপি নেতার জনসভা ভাষণ, সমর্থকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতার জনসভায় বক্তা জনসম্মুখে ভাষণ দিচ্ছেন, সমর্থকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবার সরকারের খেলা শেষ। জনগণ রাস্তায় নেমে এসেছে। দাবি আদায় না করে কেউ ঘরে ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার ১৪ জুন চট্টগ্রামের কাজীর দেউরিতে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে আবারও জোর দাবি জানান নেতারা।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে সমাবেশে চট্টগ্রাম ছাড়াও বিভিন্ন জেলা উপজেলার তরুণ নেতাকর্মীরা ব্যাপক শোডাউন দেখান।

নেতারা বলেন, জনগণের আস্থা হারিয়েছে সরকার। নিজেদের অধিকার আদায়ে তরুণ সমাজকে ইস্পাত কঠিন ঐক্যগড়ে রাজপথে নামার আহ্বান জানান নেতারা।

বিষয়:বিএনপি বিএনপি-মির্জা ফখরুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…