অপরাধ

টেকনাফে যৌথ অভিযানে অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অস্ত্র ও ধারালো অস্ত্রসহ মাদক ব্যবসায়ীর গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে যৌথ অভিযানে অস্ত্র, ধারালো অস্ত্র ও মাদকসহ একজন গ্রেপ্তার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল-করিম শাম্মীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লেদা টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। অভিযানকালে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে তার বাড়ি থেকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি আগ্নেয়াস্ত্র, ৬টি দেশীয় ধারালো অস্ত্র, ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আটক মাদক সম্রাট রড-সিমেন্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও এর আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও আটক মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নৌবাহিনীর নিয়মিত অভিযান চলমান রয়েছে।

বিষয়:আইএসপিআর যৌথ বাহিনীর অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…