চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসে মহারাষ্ট্রে মাছ, মাংস, ডিম বিক্রি বন্ধের নোটিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের স্বাধীনতা দিবসে মাছ-মাংস খাওয়াকে বিধর্মীদের মতো আচরণ হিসেবে বিবেচনা করে ভারতের মহারাষ্ট্রে ১৪ অগাস্ট থেকে ১৬ অগাস্ট পর্যন্ত মাছ মাংস খাওয়া এবং বিক্রির ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।

সোমবার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমের ৩৬৫ দিনের একটি প্রতিবেদনে বলা হয়, ভারতীয় জনতা পার্টি শাসিত মহারাষ্ট্রের কল্যাণ-ডম্বিভলি মহানগর পালিকা বা কেডিএমসি রীতিমতো লিখিত বিজ্ঞপ্তি জারি করে স্বাধীনতা দিবস উপলক্ষে মাছ ও মাংস বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞপ্তির নির্দেশ অনুযায়ী, ১৪ আগস্ট মধ্যরাত থেকে ১৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টা সমস্ত কসাইখানা ও লাইসেন্সধারী ছাগল, ভেড়া, মুরগি ও বড় পশুর কসাই এবং মাংস বিক্রেতারা দোকান বন্ধ রাখতে বাধ্য থাকবেন। নির্দেশ লঙ্ঘন করলে মহারাষ্ট্র মিউনিসিপাল কর্পোরেশন আইন ১৯৪৯ অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

কেডিএমসি-র ডেপুটি কমিশনার (লাইসেন্স) যে বিজ্ঞপ্তি জারি করেছেন সেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, প্রশাসনিক রেজোলিউশন অনুযায়ী জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর ভারতীয় জনতা পার্টি শাসিত ডাবল ইঞ্জিন মহারাষ্ট্রে ভাজপা নিয়ন্ত্রিত কেডিএমসি-র এই ফতোয়া জারির তীব্র নিন্দায় সরব হয়েছে ভাজপা বিরোধী সমস্ত রাজনৈতিক দল।

শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির বিধায়ক তথা মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী জিতেন্দ্র আওহাদ কেডিএমসির এই ফতোয়ার তীব্র বিরোধিতা করে বলেন, এটা কি ভারতীয় জনতা পার্টির বাপের রাজ্য? কে কি খাবে বা কখন খাবে? তা কি ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে ঠিক করতে হবে নাকি?

Reneta

জিতেন্দ্র আওহাদ বলেন, তিনি সেদিন একটি মাটন পার্টির আয়োজন করবেন। তিনি বলেন, যেদিন আমরা স্বাধীনতা পেয়েছি, সেদিন তোমরা আমাদের নিজেদের ইচ্ছেমতো খাওয়ার স্বাধীনতা কেড়ে নিচ্ছ। আমি সেদিন একটি মাটন পার্টির আয়োজন করার কথা ভাবছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতমহারাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ শতাংশের বেশি

জুন ১৮, ২০২৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

জুন ১৮, ২০২৬

নির্ধারিত সময়ের আগেই শান্তি সমঝোতায় সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ২৫ জুন পর্যন্ত

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT