নির্বাচন বানচালের চেষ্টা যেন দেশের বাইরে থেকে না হয় সে ব্যাপারে হুঁশিয়ার করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এমন হলে দেশের মানুষই তাদের স্যাংশন দেবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন যোগদান শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, যদি কেউ অন্য কোন পন্থায় ক্ষমতায় আসতে চায়, তাহলে তাদের সাজা পেতে হবে, অবৈধভাবে ক্ষমতা নেওয়ার কোন সুযোগ নেই।






