চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপিদের জন্য শুল্কমুক্ত নয়, ডিসি–ইউএনওদের মতো গাড়ি চান হাসনাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

সংসদ সদস্যদের (এমপি) জন্য গাড়ি সুবিধা নিয়ে তার বক্তব্যকে ঘিরে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির এমপি হাসনাত আবদুল্লাহ। বুধবার জাতীয় সংসদে ‘ব্যক্তিগত কৈফিয়ত’ প্রদানকালে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ জানান, এমপিদের জন্য শুল্কমুক্ত (ট্যাক্স ফ্রি) গাড়ি বা প্লট নেওয়ার পক্ষে তিনি কোনো বক্তব্য দেননি। বরং সরকারি কর্মকর্তা বা স্থানীয় সরকার প্রতিনিধিদের মতো একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় সরকারি গাড়ি ব্যবহারের বিষয়টি তিনি উত্থাপন করেছিলেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর সরকার ও বিরোধী দল- উভয় পক্ষই দীর্ঘদিনের প্রচলিত শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা গ্রহণ না করার বিষয়ে সম্মত হয়েছে। এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েই তিনি আগের দিন সংসদে বক্তব্য দেন। কিন্তু সেটিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহর ভাষ্য অনুযায়ী, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র, ডিসি, ইউএনও বা এসি ল্যান্ডের মতো কর্মকর্তারা সরকারি দায়িত্ব পালনের জন্য যেভাবে সরকারি গাড়ি ব্যবহার করেন, এমপিদের ক্ষেত্রেও তেমন একটি ব্যবস্থা চালুর প্রস্তাবই তিনি দিয়েছেন। এতে অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমানে এমপিদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসে ৭০ হাজার টাকা দেওয়া হয়, কিন্তু তাদের নিজস্ব কোনো সরকারি গাড়ি নেই। তাই দায়িত্ব পালনের সুবিধার্থে সরকারিভাবে একটি গাড়ি বরাদ্দের প্রস্তাব দেন তিনি, যা এমপি থাকার সময় পর্যন্ত ব্যবহার করা যাবে এবং মেয়াদ শেষে তা সরকারে ফেরত যাবে।

মিডিয়ায় সৃষ্ট বিভ্রান্তি দূর করতেই তিনি পুনরায় বিষয়টি স্পষ্ট করেছেন বলে জানান।

Reneta

এ সময় স্পিকার বলেন, বিষয়টি আগেই পরিষ্কার করা হয়েছে। তিনি মনে করেন, এমপিরা শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা দেশবাসীর প্রশংসা অর্জন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএনওএমপিগাড়ি_সুবিধাজাতীয়_সংসদট্যাক্স_ফ্রিডিসিবাংলাদেশ_রাজনীতিরাজনীতিশুল্কমুক্ত_গাড়িসংবাদসরকারি_সুবিধাসংসদ_বক্তব্যসংসদ_সদস্যহাসনাত_আবদুল্লাহ
শেয়ারTweetPin1

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT