ফুটবল

নরওয়ের কাছে হেরে বরখাস্ত স্পালেত্তি

নরওয়ের কাছে হেরে স্পালেত্তি বরখাস্ত, ফুটবল কোচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরওয়ের কাছে হেরে স্পালেত্তি বরখাস্ত, ফুটবল কোচের ছবি, যেখানে তিনি ভাবুক মুখে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলা হয়নি ইতালির। ২০২৬ বিশ্বকাপে পথেও শুরুটা ভালো হয়নি। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৩-০ গোলে হেরে যায় ইতালি। তাতে চাকরি হারালেন কোচ লুসিয়ানো স্পালেত্তি।

কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হওয়ার খবরটা স্পালেত্তিই দিয়েছেন। ইউরোপিয়ান বাছাইয়ে মলদোভার বিপক্ষে নামার আগেরদিন সংবাদ সম্মেলনে চাকরি হারানোর কথা জানান স্পালেত্তি। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত পৌনে একটা মলদোভার মুখোমুখি হবে ইতালি।

৬৬ বর্ষী কোচ সংবাদ সম্মেলনে জানান ফেডারেশন সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনার সঙ্গে আলাপচারিতার কথা। বলেন, ‘আমরা গত রাতে কথা বলেছি এবং তারা আমাকে জানিয়েছে যে আমি জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে অব্যাহতি পাচ্ছি। আমি হতাশ। আমাদের সম্পর্কটা যেমন, তা বিবেচনায় নিয়ে আমার সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা ছিল না। বিশেষ করে যখন পরিস্থিতি ভালো নয়, তখন আমি থেকে যেতে চেয়েছিলাম এবং আমার দায়িত্ব পালন করতে চেয়েছিলাম।’

‘হাল ছেড়ে দেয়ার কোন মনোভাব আমার ছিল না। এই দায়িত্বে থেকে যেতে পারলে এবং কাজ চালিয়ে যেতে পারলেই ভালো লাগত। আমি মলদোভার বিপক্ষে ম্যাচে দায়িত্ব পালন করব এবং তারপর আমরা চুক্তির বিষয়টি সমাধান করে নেবো।’

২০২৩ সালে নাপোলি ছেড়ে রবের্তো মানচিনির জায়গায় ইতালির কোচ হয়ে আসেন স্পালেত্তি। তার অধীনে ২৩ ম্যাচে ১১ জয়, ৬টি করে ড্র ও হার দেখেছে ইতালি। ২০২৪ ইউরোতে তার অধীনে সুইজারল্যান্ডের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় ইতালি।

বিষয়:ইতালি নরওয়ে বিশ্বকাপ বাছাই স্পালেত্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…