চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও কয়েকদিন রাশিয়া থাকবেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ায় থাকছেন, বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আকস্মিকভাবে রাশিয়ায় সফরের মেয়াদ বাড়িয়েছেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন। ধারণা করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে অস্ত্র চুক্তির জন্য তিনি রাশিয়া সফরে আছেন।

বিবিসি জানিয়েছে,  গতকাল ১৪ সেপ্টেম্বর বুধবার রাশিয়ায় দুই দেশের সামরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে কোন বিশদ বিবরণ না দিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, কিমের সফর বেশ কয়েক দিন অব্যাহত থাকবে।

বর্তমানে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমাদের সাথে এই দুই দেশের সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ঠিক এমন সময় দেশ দু’টির শীর্ষ নেতা বৈঠকে সামরিক বিষয় এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনার পাশাপাশি নর্থ কোরিয়ার নেতা বলেন, রাশিয়া পশ্চিমের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার জন্য একটি বিশুদ্ধ লড়াই লড়ছে। কিম বলেন, তিনি পুতিনের সিদ্ধান্তগুলো সর্বদা সমর্থন করবেন।

Banglabid

পুতিন জানান, তিনি নর্থ কোরিয়ার স্যাটেলাইট বিকাশে সহায়তা করবেন। যদিও যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে যে, স্যাটেলাইট প্রযুক্তিতে রাশিয়ার সহায়তা নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উন্নত করবে। তবে তিনি স্বীকার করেন যে, সামরিক সহযোগিতার কিছু সীমাবদ্ধতা রয়েছে।

পরে পুতিন নর্থ কোরিয়া সফরের জন্য কিমের আমন্ত্রণ কৃতজ্ঞতার সাথে গ্রহণ করেন। ধারণা করা হচ্ছে, কিম রাশিয়ান যুদ্ধজাহাজ এবং কয়েকটি অস্ত্র কারখানা পরিদর্শন করবেন। এছাড়াও দেশে ফেরার পথে রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টকের কাছে কিছু সময়ের জন্য থামতে পারেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিম জং উননর্থ কোরিয়াভ্লাদিমির পুতিনরাশিয়ার প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT