আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে সতর্ক করে নর্থ কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা

নর্থ কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ক্ষেপণাস্ত্র উড়ন্ত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ক্ষেপণাস্ত্র উড়ন্ত অবস্থায়, আকাশে উড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র এবং সাউথ কোরিয়ার সাথে মোকাবেলা করতে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া।

শনিবার ছোড়া ক্ষেপণাস্ত্রটি ৬৭ মিনিট ওড়ার পর ৯শ’ কিলোমিটার পাড়ি দিয়ে জাপান সাগরে পড়েছে। পিয়ংইয়ং জানায়, ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মতো শত্রু মোকাবিলা করতে সক্ষম।

এবিষয়ে নর্থ কোরিয়ার নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো-জং এক বিবৃতিতে বলেন, যে কোন শত্রুতামূলক পদক্ষেপে শক্তিশালী এবং অপ্রতিরোধ্য জবাব দেয়া হবে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি বন্ধ করার আহ্বানও জানান।

তিনি যোগ করেন, সাউথ কোরিয়ার রাজধানী সিউল নর্থ কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত প্রাপ্ত হবে না।

সাউথ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি পিয়ংইয়ংয়ের উত্তরে সুনান জেলা থেকে উৎক্ষেপণ করা হয়েছে। যেখানে আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত।

এবিষয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি জাপানের অর্থনৈতিক অঞ্চল হোক্কাইডোর পশ্চিমে বিস্ফোরিত হয়েছে।

মার্চে সাউথ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া করার ঘোষণা দেওয়ার পর নর্থ কোরিয়া আকস্মিক এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো।

 

 

 

 

বিষয়:ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়া নর্থ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…