আন্তর্জাতিক

শেষ ইচ্ছা নর্থ কোরিয়ায় কবর: ৯৫ বছর বয়সেও প্রত্যাখ্যাত

নর্থ কোরিয়ার কবরের জন্য শেষ ইচ্ছা নিয়ে প্রতিবাদী বয়স্ক ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি-সিএনএন

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুই কোরিয়ার যুদ্ধের সময় বন্দী হয়ে সাউথ কোরিয়ায় প্রায় ৪২ বছর কারাভোগ করা প্রবীণ নর্থ কোরিয়ার যোদ্ধা আহন হাক-সপ (৯৫) তার জীবনের শেষ ইচ্ছা পূরণে ব্যর্থ হলেন। একটাই চাওয়া—নর্থ কোরিয়ায় ফিরে নিজ আদর্শের মাটিতে কবর হওয়া। কিন্তু সাউথ কোরিয়ার সরকার তাকে সীমান্ত অতিক্রমের অনুমতি দেয়নি।

আজ ২০ আগস্ট বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, হুইলচেয়ারে বসেই আহন পৌঁছান দুই কোরিয়ার ঐতিহাসিক সংযোগ স্থলের প্রতীক ইমজিন নদীর ওপর ইউনিফিকেশন ব্রিজে। সেখানে তিনি আবেদন জানান, তাকে যেন সীমান্ত পার হয়ে নর্থ কোরিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়। কিন্তু দীর্ঘ অপেক্ষা, প্রতিবাদ এবং উত্তেজনার পরও তাকে ফিরিয়ে দেওয়া হয়।

সীমান্ত পেরোনোর জন্যই তিনি সরাসরি ইউনিফিকেশন ব্রিজে গিয়ে আবেদন জানান। কিন্তু সাউথ কোরিয়ার সরকার জানায়—জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী কোনো ব্যক্তি এককভাবে নর্থ কোরিয়ায় প্রবেশ করতে পারে না এবং বর্তমানে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক যোগাযোগও নেই।

সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে ফিরিয়ে আনা হয়। দুর্বল শরীর, অসুস্থতা ও বারবার হাসপাতালে ভর্তি হওয়া আহনের এখন একটাই আকুতি—আমার আদর্শের ভূমিতে, নর্থ কোরিয়ায় আমি যেন সমাহিত হতে পারি।

বিষয়:নর্থ কোরিয়া সাউথ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…