আন্তর্জাতিক

আরেকটি পারমাণবিক সাবমেরিন সংযোজন করল নর্থ কোরিয়া

নর্থ কোরিয়ার নতুন পারমাণবিক সাবমেরিনের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়ার একটি পারমাণবিক সাবমেরিনের বিশাল মডেল প্রদর্শনী, যেখানে কর্মকর্তারা দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পারমাণবিক শক্তিধর দেশ নর্থ কোরিয়া তাদের শক্তিকে আরও বাড়িয়ে তোলার জন্য নতুন একটি সাবমেরিনের উদ্বোধন করেছে। নতুন এই  সাবমেরিনের উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, আজ ৮ সেপ্টেম্বর শুক্রবার নতুন সাবমেরিন উদ্বোধনের খবর প্রকাশ করেছে নর্থ কোরিয়া। গত বুধবার উদ্বোধনকৃত এই সাবমেরিনে পরমাণু অস্ত্র বহন এবং সেইসাথে তা উৎক্ষেপণও করা সম্ভব।

আরেকটি পারমাণবিক সাবমেরিন সংযোজন করল নর্থ কোরিয়া

নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন জানিয়েছেন, এর ফলে নর্থ কোরিয়ার নৌ বাহিনী আরো একটু শক্তিশালী হলো। পরমাণু অস্ত্রে সুসজ্জিত হওয়ার পথে তারা আরও এক ধাপ এগিয়ে গেল।

উদ্বোধনী অনুষ্ঠানে কিম জানান, দেশের স্থলবাহিনী এবং নৌবাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে। তারা যাতে প্রযোজনে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে, সেই রাস্তা তৈরি করা হচ্ছে।

উদ্বোধনের পরদিন বৃহস্পতিবার কিম আরও একবার সাবমেরিনটি দেখতে যান। তার উপস্থিতিতে সাবমেরিন থেকে ক্রুজ মিসাইল ছোঁড়ার প্রস্তুতি নেওয়া হয়।

সাবমেরিনটি নিয়ে যা জানা গেছে,

  • ৮৪১ নম্বরের এই সাবমেরিনটির নামকরণ করা হয়েছে কোরিয়ার ঐতিহাসিক ব্যক্তিত্ব কিম কুন ওকের নামে।
  • সমুদ্রের তলার যুদ্ধে এই সাবমেরিন অত্যন্ত আধুনিক বলে কিম জানিয়েছেন।
  • এই সাবমেরিন পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং প্রয়োজনে ছুঁড়তে পারে।
  • দূরপাল্লার ব্যালেস্টিক মিসাইল, অল্প দূরত্বের ব্যালেস্টিক মিসাইল, এমনকি ক্রুজ মিসাইলও এখান থেকে ছোঁড়া সম্ভব।
  • আপাতত নর্থ কোরিয়া থেকে জাপানের মধ্যবর্তী এলাকায় এই সাবমেরিনটি নৌবাহিনীর পেট্রোলিংয়ে অংশ নেবে।

নর্থ কোরিয়ার হাতে আরও সাবমেরিন আছে। সেই সাবমেরিন থেকে কিছুদিন আগে একটি ব্যালেস্টিক মিসাইল ছোঁড়া হয়েছিল। তবে নতুন সাবমেরিনটি আগের চেয়েও উন্নত বলে জানিয়েছে নর্থ কোরিয়ার প্রশাসন।

বিষয়:কিম জং উন নর্থ কোরিয়া পারমাণবিক শক্তি সাবমেরিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…