চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি এখনো ট্রমাটাইজড: নোরা ফাতেহি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। মদ্যপ এক ব্যক্তি অভিনেত্রীকে বহনকারী গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে খানিকটা আহত হয়েছেন। সেই দুর্ঘটনার পর এবার এই বিষয়টি নিয়ে কথা বললেন নোরা, “আমি এখনো ট্রমাটাইজড।”

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন নোরা। তাতে ঘটনার বর্ণনা দিয়ে এই অভিনেত্রী বলেন, “মদ্যপ এক ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালাচ্ছিল এবং আমার গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। দুর্ভাগ্যবশত, ধাক্কাটা খুবই তীব্র ছিল এবং গাড়ির ভেতরে ছিটকে পড়ি। গাড়ির জানালার সঙ্গে মাথায় আঘাত পাই।”

ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত বলে মনে করেন নোরা ফাতেহি। এ অভিনেত্রীর ভাষায়, “আমি বেঁচে আছি এবং ভালো আছি। কিছুটা আঘাত পেয়েছি। মাথায় আঘাত ও ফোলা ছাড়া আমি ঠিক আছি, এজন্য আমি কৃতজ্ঞ। এই দুর্ঘটনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত। আমি এটা বলতে এসেছি যে, এ কারণেই কখনো মদ খেয়ে গাড়ি চালানো উচিত নয়। শুরু থেকেই আমি অ্যালকোহল ঘৃণা করি।”

কখনো মদ পান করেননি নোরা ফাতেহি। এ তথ্য স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “আমি সবসময়ই অ্যালকোহলের বিরুদ্ধে। কখনো এটি সেবন করিনি। মাদক বা গাঁজা কখনো ব্যবহার করিনি। যা কিছু মানুষের মানসিক অবস্থা বদলে দেয়, যার কারণে সতর্ক থাকতে পারেন না, এমন যা কিছু রয়েছে তার প্রচার করি না, এমনকি, আশেপাশেও থাকতে পছন্দ করি না।”

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নোরা ফাতেহি বলেন, “এসব বলার পর, আমি শুধু সবাইকে জানাতে চাই যে, আমি ঠিক আছি। কিছু সময় ব্যথায় ভুগব। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, আমি বেঁচে আছি। আমি মিথ্যে বলব না ওটা ছিল খুবই ভয়ংকর, আতঙ্কজনক, ট্রমাটিক একটা মুহূর্ত। আমি এখনো কিছুটা ট্রমাটাইজড।”

শনিবার (২০ ডিসেম্বর) বিকালে মুম্বাইয়ে সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন নোরা ফাতেহি। মদ্যপ অবস্থায় এক চালক নোরাকে বহনকারী গাড়িটিতে ধাক্কা মারে। পুলিশ ২৭ বছর বয়সি মদ্যপ চালক বিনয় সাকপালকে গ্রেপ্তার করেছে।

Reneta

দুর্ঘটনার পরও নোরা ফাতেহি তার পেশাগত দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেন। যদিও চিকিৎসকরা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কেবল তাই নয়, সন্ধ্যায় সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করেন নোরা। তার শরীরে অভ্যন্তরীণ আঘাত আছে কি না তা নিশ্চিত করতে চিকিৎসকরা সতর্কতামূলকভাবে সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করেছেন। –ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রমাটাইজডনোরা ফাতেহিবলিউড অভিনেত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT