মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন নূর আলী

নূর আলী মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি, ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী। বাংলাদেশের শিল্প এবং সমাজকর্মে অবদান রাখায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
শনিবার ২৬ আগস্ট দুবাইয়ের কনরাড হোটেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি এবং অল ইন্ডিয়া মাইনরিটি অ্যান্ড উইকার সেকশন কাউন্সিল যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



