চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সর্বাধুনিক ১১ প্রেক্ষাগৃহে ‘নোনা জলের কাব্য’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২১
বিনোদন
A A

শুক্রবার (২৬ নভেম্বর) দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল রেজওয়ান শাহরিয়ার সুমিতের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নোনা জলের কাব্য’। রাজধানীর আধুনিক প্রেক্ষাগৃহ ছাড়াও নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও বগুড়ার দর্শক প্রথম সপ্তাহ থেকেই সিনেমাটি উপভোগ করতে পারছেন।

বৃহস্পতিবার দুপুর ৩টায় আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘নোনা জলের কাব্য’র প্রেস শোয়ের আয়োজন করা হয়। এদিন সাংবাদিকদের উদ্দেশে দেশের প্রান্তিক অঞ্চলের জেলেদের নিয়ে সিনেমা নির্মাণের তাগিদ অনুভবের কারণ জানানা নির্মাতা।

বলেন, জেলেবাসীদের কথা দিয়ে এসেছিলাম যে, বাংলাদেশে সবার আগে তারাই দেখবে সিনেমাটি। গেল সোমবার তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি।

প্রেস শো’তে তরুণ নির্মাতা সুমিত জানান, শুক্রবার থেকে ‘ফ্রেশ’ নিবেদিত ‘নোনা জলের কাব্য’ সিনেমাটি একযোগে স্টার সিনেপ্লেক্স-এর সবগুলো শাখা(বসুন্ধরা সি‌টি শ‌পিং মল, এসকেএস টাওয়ার, সীমান্ত সম্ভার, স‌নি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমা (যমুনা ফিউচার পার্ক, ঢাকা), শ্যামলী সিনেমা হল, সিনেমাস্কোপ (নারায়ণগঞ্জ), সিলভারস্ক্রিন (চট্টগ্রাম), সুগন্ধা সি‌নেমা (চট্টগ্রাম), এবং বগড়ার মধুবন সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে।

গেল মাসেই প্রকাশিত হয়েছে ‘নোনাজলের কাব্য’র ট্রেলার। প্রায় দুই মিনিটের এই ট্রেলারে সাগর পাড়ের মানুষের সংগ্রাম, জেলেদের কথা, প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকার ক্ষমতা। সেই সঙ্গে জেলেদের সামাজিক রীতিনীতি ও সংস্কারের বিষয়টিও ট্রেলারে দারুণভাবে উঠে আসে।

সিনেমাটি নিয়ে নির্মাতা আগেই জানিয়েছেন, ‘নোনাজলের কাব্য’ চলচ্চিত্রে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জেলেদের দৈনন্দিন জীবন সংগ্রাম ও সাংস্কৃতিক প্রভাবের চিত্র তুলে ধরা হয়েছে।

Reneta

তিতাস জিয়া, তাসনুভা তামান্না, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারি, আমিনুর রহমান মুকুল, রোজি সিদ্দিকী এবং দুলারি তাহিম চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমার আবহ সংগীত পরিচালনা করেছেন অর্ণব। এরইমধ্যে তার গাওয়া একটিও গানও উন্মুক্ত হয়েছে, পাচ্ছে প্রশংসাও।

কলকাতা চলচ্চিত্র উৎসব ছাড়াও ‘নোনাজলের কাব্য’ বুসান, লন্ডন ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে, এবং প্রশংসিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অশোক ব্যাপারিআমিনুর রহমান মুকুলতাসনুভা তামান্নাতিতাস জিয়ানোনা জলের কাব্যনোনাজলের কাব্যফজলুর রহমান বাবুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিনেমাসুমিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘৯ বার তদন্তের পরও কেন ছাড়পত্র?’ পরিবেশ মন্ত্রণালয়ের কাছে শাহনাজ মুন্নীর প্রশ্ন

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটকদের কর ফেরত কার্যক্রমে চীনের শীর্ষে সাংহাই

আগস্ট ৪, ২০২৬

সারাদেশে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬

৩ ধরনের পুলিশিংয়ের ওপর জোর খুলনা রেঞ্জ ডিআইজির

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT