গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি হাসিমুখে, বাংলাদেশের পতাকার পেছনে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
গোপালগঞ্জ ৩ আসনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে। আজ বুধবার ২৯ নভেম্বর গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলমের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়ন পত্র জমা দেন বাগেরহাট ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন।
এ সময় শেখ জুয়েল এমপি, শেখ তন্ময় এমপি ও অন্যরা ছিলেন।
অন্যদিকে গোপালগঞ্জ ২ আসনে শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে তার ছেলে শেখ নাঈম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
অপরদিকে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের -এর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






