জনপদ

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র জমা

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র জমা. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিতে দলের নেতারা ও ওবায়দুল কাদেরের সঙ্গে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের -এর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার ২৮ নভেম্বর সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেসবাউল আলম ভূঁইয়া কাছে মনোনয়ন পত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা সায়েদ মোহাম্মদ আনোয়ার খালেদ উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, ওবায়দুল কাদেরর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন’সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিষয়:ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নোয়াখালী-৫ মনোনয়নপত্র জমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…