তথ্যপ্রযুক্তি

আসছে বিগ ব্যাটারির নোকিয়া ২ স্মার্টফোন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নোকিয়া ২ স্মার্টফোনের ২ দিনের ব্যাটারি লাইফের ঘোষণা দিয়ে একটি অনুষ্ঠানে বক্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

এন্ট্রি লেভেলের নতুন একটি নোকিয়া স্মার্টফোন উন্মুক্ত করেছে এইচএমডি গ্লোবাল। নোকিয়া ২ মডেলের এই স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ হলো এর ৪১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যা একবার চার্জ দিলে ব্যবহার করা যাবে দুইদিন পর্যন্ত।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ২১২ চিপসেট। নোকিয়া ২ হলো প্রথম কোনো অ্যান্ড্রয়েড ফোন যাতে স্ন্যাপড্রাগন ২১২ চিপসেট ব্যবহার করা হয়েছে। চিপসেটটিতে আছে চারটি ১.৩ গিগাহার্জের কর্টেক্স এ৭ কোর।

১ গিগাবাইট র‍্যাম ও ৮ গিগাবাইট রম আছে স্মার্টফোনটিতে যা বাজারে থাকা অন্যান্য ব্র্যান্ডের এন্ট্রি লেভেলের স্মার্টফোনের মতোই বলা যায়।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৫ ইঞ্চি এইচডি এলটিপিএস ডিসপ্লের ফোনটিতে ডিসপ্লের সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। ফোনটিতে আছে ৮ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

৪জি সমর্থিত এই ফোনে আছে দুটি সিম কার্ড ব্যবহারের সুবিধাও। ফোনটির বিল্ড কোয়ালিটি নোকিয়ার আগের মডেলগুলোর মতোই বলা যায়। ফোনটি অ্যালুমিনিয়াম বডির যাতে ব্যবহার করা হয়েছে ৬০০০ সিরিজ অ্যালুমিনিয়াম।

নভেম্বরের মাঝামাঝি সময়ে বিভিন্ন দেশের বাজারে স্মার্টফোনটি পাওয়া যাবে। এর মূল্য কত হবে সে ব্যাপারে কিছু জানানো না হলেও ধারণা করা হচ্ছে ১০ হাজার টাকার মধ্যেই ফোনটি কেনা যাবে।

 

বিষয়:এইচএমডি গ্লোবাল নোকিয়া ২ নোকিয়া স্মার্টফোন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…