চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুক্তির আগে ইরানের জব্দ সম্পদে ছাড় নয়: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ০৮, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের জব্দ হয়ে থাকা সম্পদ অবমুক্ত করার আগে তেহরানের সঙ্গে একটি সমঝোতা বা চুক্তি হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো চুক্তি ছাড়া ইরানের সম্পদ ছাড় বা নিষেধাজ্ঞা শিথিল করার প্রশ্নই ওঠে না।

রোববার (৭ জুন) প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, সম্ভাব্য কোনো সমঝোতার অংশ হিসেবে তিনি ইরানের জব্দ সম্পদ মুক্ত করা বা নিষেধাজ্ঞা শিথিল করতে রাজি কি না। জবাবে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, না।

রোববার সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, চুক্তি বাস্তবায়নের পর পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। তার ভাষায়, ওটা পরে হবে। তারা যদি ভালো আচরণ করে এবং ইতিবাচক পদক্ষেপ নেয়, তখন আমরা আলোচনা শুরু করব।

দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে জব্দ হয়ে থাকা বিপুল পরিমাণ সম্পদ ফেরত পাওয়ার দাবি জানিয়ে আসছে ইরান। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং কয়েকটি মিত্র দেশের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে এসব সম্পদ আটকে রয়েছে।

ইরানের জব্দ সম্পদের পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার বা তারও বেশি হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ লাখ ২৭ হাজার কোটি টাকা।

এদিকে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য জব্দ সম্পদের একটি অংশ ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

Reneta

সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়েও মন্তব্য করেন। তিনি দাবি করেন, ইরানের সংরক্ষিত ইউরেনিয়ামের অবস্থান সম্পর্কে তার জানা আছে এবং যেকোনো উপায়ে সেটির নিয়ন্ত্রণ নিশ্চিত করতে চান। তবে এ লক্ষ্যে মার্কিন সেনা মোতায়েন করা হবে কি না, সে বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

ট্রাম্প বলেন, যদি আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারি, তাহলে সবাই মিলে ওই ইউরেনিয়াম সংগ্রহ করব এবং তা ধ্বংস করে দেব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানডোনাল্ড ট্রাম্পসম্পদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সংস্কার কাজে ধীরগতি: দুর্ভোগে রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল রোডের বাসিন্দারা

আগস্ট ১, ২০২৬

দেশে তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ১, ২০২৬

দুই তিন মাসের মধ্যে শেষ হবে জুলাই-এর মামলার তদন্তের কাজ

আগস্ট ১, ২০২৬

জামিনে মুক্ত হয়েই প্রতিপক্ষের গান পয়েন্টে শীর্ষ সন্ত্রাসীরা

আগস্ট ১, ২০২৬

কুড়িগ্রামে জলবায়ু অভিযোজন পদ্ধতিতে তরমুজ চাষে সাফল্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT