চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ নভেম্বর নাশকতার কোন আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এনায়েতুর রহমানএনায়েতুর রহমান
৫:২১ অপরাহ্ন ১৫, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, পটুয়াখালী, বাংলাদেশ
A A

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আদালতের আদেশ অনুযায়ী ১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী যা যা প্রস্তুতি নেয়ার নিয়েছে। এ নিয়ে কারো কোন আশঙ্কা নেই। রায় খুব ভালোভাবে হবে। কোন ধরনের বিশৃঙ্খলা হবে না। এ নিয়ে কোন চ্যালেঞ্জ নাই।

আজ শনিবার (১৫ নভেম্বর) পটুয়াখালীতে ২ দিনের সফরে এসে দুপুরে সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি নিচ্ছি, প্রশিক্ষণ চলছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন এজন্য প্রস্তুত। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাওয়ায় কোন ধরনের কোন সমস্যা হবে না। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দেয়া হয়েছে, এবার নির্বাচনে আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের ৩ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযানে মাঠে নামবে। নির্বাচনের সময় মাঠে ১ লাখ সেনাবাহিনী, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নেভি, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‌্যাব, সাড়ে় ৫ লাখ আনসার মোতায়েন থাকবে।

উপদেষ্টা আরও বলেন, আনসারদের জন্য এবার একটি করে হাতিয়ার বেশি দেয়া হবে । পুলিশের জন্য বডি ক্যামেরা থাকবে। এজন্য নির্বাচন খুবই শান্তিপূর্ণ হবে এবং কোথাও কোন অসুবিধা হবে না।

নাশকতার সময় পুলিশ প্রশাসনের নিস্ক্রিয়তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পুলিশের জনবল সংকট রয়েছে।

Reneta

এ সময় জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, পুলিশের ঊর্ধতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপদেষ্টার সাথে ছিলেন।

পরে উপদেষ্টা ট্যুরিস্ট পুলিশ ও নৌ-পুলিশ ক্যাম্প পরিদর্শনে কুয়াকাটার উদ্দেশে রওয়ানা হন। এর আগে পটুয়াখালীতে পুলিশ লাইন্স ও কোস্টগার্ড বেইজ পরিদর্শন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাঙ্গীর আলম চৌধুরীনাশকতাশেখ হাসিনার মামলার রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলসিকে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

এপ্রিল ১২, ২০২৬

বিশ্বের নতুন পরাশক্তি ইরান

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আটকে পড়া বাংলাদেশী জাহাজ দ্রুত হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে: ইরানি রাষ্ট্রদূত

এপ্রিল ১২, ২০২৬

শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT