বিদেশি সহায়তার নামে কোনো পরাশক্তির ছায়া হতে দেয়া হবে না: ব্যারিস্টার ফুয়াদ

ব্যারিস্টার ফুয়াদ একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, পেছনে অন্যান্য অতিথি ও দর্শক উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছে, বাংলাদেশের উন্নয়নে বিদেশিদের সহায়তা প্রয়োজন আছে। তবে উন্নয়নের নামে কোনো পরাশক্তির ছায়া হতে দেয়া হবেনা।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের করার আয়োজনকে সাধুবাদ জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, উন্নয়নের নামে বিদেশিদের মানবিক করিডোর কিংবা চট্টগ্রাম বন্দরে বিদেশিদের আধিপত্য চলবেনা। তবে উন্নয়নের জন্য বিদেশিদের বিনিয়োগ কিংবা সাহায্য সহায়তা প্রয়োজন দেশের স্বার্থ বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণকে কেন্দ্র করে যেকোনো পরিকল্পনার পক্ষে এবি পার্টি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






