রাজনীতি

এককভাবে কোন রাজনৈতিক দলই দেশ চালাতে পারবে না: আমির খসরু

আমির খসরু সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আমির খসরু এককভাবে কোন রাজনৈতিক দলই দেশ চালাতে পারবে না বলে মন্তব্য করছেন, বিভিন্ন সাংবাদিক ও সমর্থকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এককভাবে কোন রাজনৈতিক দলই দেশ চালাতে পারবে না। তাই সবার ঐক্যবদ্ধ হতে হবে। ৩১ দফা বাস্তবায়নের জন্য নির্বাচনে জয়লাভ করলে জাতীয় সরকার গঠন করতে হবে।

রোববার (৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশনকে বসানো হয়েছে যেন আগামী নির্বাচনে চুরি করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যায়। কমিশন তাই করছে। এদের বিষয়ে কোনো কথা বলে লাভ নেই, সরকারকেই সরাতে হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আগামী নির্বাচনে সরকার সুষ্ঠু নির্বাচন করবে সেই আশা করা বোকার স্বর্গে বাস করা ছাড়া কিছু নয়। তাই ফয়সালা হবে রাজপথে।

বিষয়:আওয়ামীলীগ সরকার আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…