চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে এ জাতীয় দিবস উদযাপন করতে পারে এবং সেখানে যাতে কোনো দুর্ঘটনা বা নাশকতার ঘটনা না ঘটতে পারে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপদেষ্টা আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নকল্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। তিনি এতে সভাপতিত্ব করেন।

উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। আরো যাতে ভালো করা যায়, সে পদক্ষেপ নেয়া হচ্ছে।

Banglabid

উপদেষ্টা আরও বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের বিনিময়ে অর্জিত বিজয় কারো একার নয়। এতে সবার অংশগ্রহণ ছিলো। তাই এ বিজয় দিবস সবার, সব বাংলাদেশীর। তিনি এসময় সকলের অংশগ্রহণে ভালোভাবে বিজয় দিবস উদযাপিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, আন্তঃমন্ত্রণালয় সভায় বিজয় দিবস যাতে সবার অংশগ্রহণে সুন্দরভাবে উদযাপিত হয, সে বিষয় সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় পতাকার সঠিক রং, মাপ ও সঠিক নিয়মে উত্তোলন করা হয়, সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া রাস্তায় যাতে ট্রাফিক শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়েও আলোচনা হয়েছে। উপদেষ্টা বলেন, বিজয় দিবসে যাতে ভালোভাবে আলোকসজ্জা করা হয় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেয়া হয়েছে।

সভায় বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা), স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোদা বকশ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, পুলিশ মহাপরিদর্শক মোঃ ময়নুল ইসলাম এনডিসি-সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয় দিবসলেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিরিন পারভিনকে প্রধান করে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন

পরবর্তী

মুম্বাইয়ে ‘বরবাদ’ করে ঢাকায় ফিরলেন শাকিব

পরবর্তী
শাকিব খান মুম্বাইয়ে 'বরবাদ' সিনেমার শুটিংয়ে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ে ‘বরবাদ’ করে ঢাকায় ফিরলেন শাকিব

শ্রম সংস্কার কমিশনের সভাপতি সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে শ্রম সংস্কার কমিশন গঠন

সর্বশেষ

মরিনহোর খুশির কারণ কী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবিদা সুলতানার জন্মদিনে প্রকাশ পেল নতুন রোমান্টিক গান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞা মানলেই শত্রু, প্রতিবেশীদের ইরানের কঠোর বার্তা

আগস্ট ২৩, ২০২৬

বিশ্বসাহিত্য কেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যায় গাইবেন এক পরিবারের ৩ জন

আগস্ট ২৩, ২০২৬

২৩ বছর অপেক্ষা? অন্তত এই বিষয়ে চান না শান্ত

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT