চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ নিয়ে কোনও রকম শঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার ১৭ সেপ্টেম্বর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালনে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো ধরনের গুজব বা ভুয়া খবর প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি।

তিনি আরও জানান, দেশের প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল, সিসিটিভি নজরদারি এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

Banglabid

রমনা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অপর্ণা রায় দাস বলেন, বাংলাদেশের হিন্দুরা আজ সম্পূর্ণ ধর্মীয় মর্যাদার সাথে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজাসহ সব ধর্মীয় অনুষ্ঠান পালন করছে।

তিনি আরও বলেন, ভারতসহ বিভিন্ন দেশের কিছু মহল থেকে বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। আমি তাদের বাংলাদেশে এসে বাস্তবতা নিজ চোখে দেখে যাওয়ার আহ্বান জানাই।

সরকারি তথ্যমতে, এবছর সারাদেশে প্রায় ৩২ হাজারটি দুর্গাপূজার মণ্ডপে উৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকায় রয়েছে প্রায় ২৫০টি মণ্ডপ।

Reneta

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন জাতীয় পর্যায়ে উৎসবে রূপ নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজশারদীয় দুর্গাপূজাস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্নাতক-ডিপ্লোমা প্রকৌশলী পদবির ইস্যুতে ছয় সদস্যের কমিটি গঠন

পরবর্তী

পুলিশ পূজামণ্ডপে নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে: আইজিপি

পরবর্তী
পুলিশের উচ্চ পর্যায়ের বৈঠক, নিরাপত্তা পরিকল্পনা আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ পূজামণ্ডপে নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে: আইজিপি

সিরাজগঞ্জে আশরাফ আলী হত্যা মামলার আসামিরা আদালত থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে আশরাফ আলী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT