চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ১৫, মে ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের যা রিজার্ভ আছে তাতে বলতে পারি তেমন কোনো সংকট নেই। তাও আমরা রিজার্ভ ধরে রাখতে চেষ্টা করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী আজ সোমবার বিকেল ৪টার দিকে গণভবনে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে রিজার্ভ সংকট নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ডলার সংকট বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশ না। এর কারণ করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, তার সাথে নিষেধাজ্ঞা। যার ফলে আজকে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে।

তিনি বলেন, মহামারির সময় আমদানি- রপ্তানি, বিদেশে যাতায়াতসহ সব কিছুই বন্ধ ছিল। তখন শুধু ভ্যাক্সিন কেনাতেই যা ডলার খরচ হয়েছিল। এরপর যখন অর্থনীতি উন্মুক্ত হলো তখন খুব স্বাভাবিক ভাবেই ডলার খরচ হয়েছে। আমরা ঘরে ঘরে বিদ্যুত দিচ্ছি, গ্যাস দিচ্ছি, বিনিয়োগ হচ্ছে, উৎপাদন বাড়ছে। কাজেই ডলারের ওপর চাপ পড়েছে।

তিনি আরও বলেন, আমরা আগেও ক্ষমতায় এসেছি। ৯৬’তে যখন ক্ষমতায় আসি তখন কতটুকু ছিল আমাদের রিজার্ভ? আমাদের ততটুকু রিজার্ভ থাকা দরকার যতটুকু কোন সমস্যা যেমন ঝড় বা অন্যকিছু ঘটলে যদি আমাদের খাদ্য ঘাটতি দেখা দেয় তখন যাতে ৩ মাসের খাদ্য কেনার জন্য ডলার হাতে থাকে। তা নিয়েই আমাদের চিন্তা। তাছাড়া রিজার্ভ নিয়ে আর কোন চিন্তা নেই।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়তে শুরু করেন তখন তো এক পয়সাও রিজার্ভ ছিল না। তখন কি আমরা চলি নাই? আমরা কি এগোতে পারিনি?

Reneta

তিনি বলেন, ২০০৬ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আমাদের রিজার্ভ ছিল ১ বিলিয়নেরও কম।আর এখন আমাদের রিজার্ভ ৩১ দশমিক ২২ বিলিয়ন ডলার।  কাজেই এটি নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ নেই।

এই সময় বাংলাদেশের ওপর দেওয়া নিষেধাজ্ঞা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা আমাদের ওপর নিষেধাজ্ঞা দিবে তাদের কাছ থেকে আমরা কিছু কেনাকাটা করবো না। এটা আমাদের সিদ্ধান্ত।

তিনি বলেন, আমাদের ওপর কেন নিষেধাজ্ঞা দিল? হলি আর্টিজান এর পর দেশে তেমন কোনো বড় জঙ্গি ঘটনা ঘটতে পারেনি। কারণ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা এত ভালোভাবে তাদের নজরদারীর কাজ করেছে যে এরকম আর কোনো ঘটনা ঘটতে পারেনি। আমার প্রশ্ন, এরপরেও কেন নিষেধাজ্ঞা দিল।

তিনি আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা আমাদের ওপর নিষেধাজ্ঞা দিবে তাদের কাছ থেকে কিছু কেনাকাটা করবো না। আমরা কারও ওপর নির্ভরশীল না। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা সপ্তম নৌবহরের ভয় কাঁটিয়ে বিজয় অর্জন করেছি। এ কথা ভুললে চলবে না। ওই আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীরিজার্ভশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন মোবাইদুল ইসলাম

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কর্তব্যরত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত নিজ সন্তানের মরদেহ উদ্ধার করলেন

জুলাই ২৪, ২০২৬

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT