চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন প্রতিষ্ঠান থেকে এলএনজি ক্রয়ে ব্যক্তিগত প্রভাব নেই: অর্থ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
অর্থ উপদেষ্টার পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বক্তব্য, সাংবাদিকদের প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের জ্বালানি চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করেছেন, কোম্পানিটিতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সম্পৃক্ততা থাকলেও এ সিদ্ধান্তে কোনো ব্যক্তিগত প্রভাব নেই।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনা করেই এলএনজি এবং গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে আরও পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। কোন পদ্ধতিতে এ উদ্যোগ বাস্তবায়ন হবে, তা বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করবে। “যুক্তরাষ্ট্র থেকে গম কিছুটা বেশি দামে কিনলেও সাধারণ ভোক্তার ওপর এর বাড়তি প্রভাব পড়বে না।

সার আমদানিতে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ড. সালেহউদ্দিন জানান, বিষয়টি খতিয়ে দেখতে কৃষি ও শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, “অর্থনীতিকে স্থিতিশীল রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কর রাজস্ব স্থিতিশীল রয়েছে, যা ইতিবাচক সংকেত।”

ট্যাগ: এক্সিলারেট এনার্জিএলএনজিপিটার হাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সম্মেলন করবে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন

পরবর্তী

প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানি নায়িকা হানিয়া

পরবর্তী
পাকিস্তানি নায়িকা হানিয়া ঢাকায় আসছেন, সাদা হেডফোন পরা মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানি নায়িকা হানিয়া

স্পেনের পরিবেশমন্ত্রী জলবায়ু জরুরি পরিস্থিতি নিয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধ করতে বলছে স্পেন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT