চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না: ইরান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ২৩, জুলাই ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছানোর মধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান যদি আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে না পারে, তাহলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার ২৩ জুলাই এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি।

গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, বর্তমান সংঘাত এখন ‘সব অথবা কিছুই না’ পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, আমরা যদি তেল বিক্রি করতে না পারি, তাহলে এই অঞ্চলে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোও নিরাপদ থাকবে না। হরমুজ প্রণালীর নিরাপত্তা এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর অনুপস্থিতির ওপর নির্ভর করছে। গালিবাফ আরও দাবি করেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি আর যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাবে না।

ইরানের এই হুঁশিয়ারি আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সতর্কবার্তার পর। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীতে ইরান যদি কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট বা ড্রোন হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র জবাবে ইরানের একটি করে সেতু বা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরানের প্রতিটি হামলার জবাবে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্য নিয়ে টানা দ্বাদশ দিনের মতো ইরানে বিমান হামলা চালানো হচ্ছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি বলেছেন, যেকোনো আগ্রাসনের জবাবে ইরান ‘চোখের বদলে চোখ’ নীতি অনুসরণ করবে এবং কঠোর প্রতিক্রিয়া জানাবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, পশ্চিমাঞ্চলের আহওয়াজ, রামশির ও আন্দিমেস্ক এলাকায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। অন্যদিকে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে আসা বলে দাবি করা ড্রোন প্রতিহত করছে। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন হামলার জবাবে ইরান প্রতিবেশী কয়েকটি উপসাগরীয় দেশের জ্বালানি অবকাঠামো ও পানি শোধনাগারকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ডোনাল্ড ট্রাম্পতেল বিক্রিবন্ধের হুঁশিয়ারিমার্কিন প্রেসিডেন্টহরমুজ প্রণালী
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT