চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাদা বা সাধারণ পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৯ ডিসেম্বর) খুলনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সাধারণ পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নির্ধারিত পোশাক পড়তে হবে।’

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বাংলাদেশের অনেক থানা থেকে হাতিয়ার লুট হয়েছে। তবে অভিযানের পরেও আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব তা উদ্ধার করতে হবে।’

বর্তমানে মব জাস্টিস বেড়ে গেছে, অনেকেই আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। তা বন্ধ করতে সকলের কাছে আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘মাদক, ঘুষ, ভর্তি ও কোচিং বাণিজ্য আমাদের দেশের সবচেয়ে বড় ব্যাধি। এগুলো পরিবর্তন না হলে দেশের উন্নয়ন সম্ভব না। তাই সকলে এক হয়ে এসব বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দিতে হবে তদবির ছাড়া।’

Reneta

এছাড়াও উপদেষ্টা বলেন, ‘কোনো রাজনৈতিক দলের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জড়ানো যাবে না। সকলকে মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘গত ১৫ বছর ধরে প্রতিবেশী দেশ ভারত আমাদের কাছ থেকে অনেক সুবিধা ভোগ করেছে। এখন সুবিধা না পাওয়ায় তারা মিথ্যা বলে তাদের গণমাধ্যমে অনেক কিছু প্রকাশ করছে।’ তাই সত্য ঘটনা তুলে ধরার জন্য দেশের সাংবাদিকদের কাছে অনুরোধ জানান তিনি।

এছাড়াও দ্রব্যমূল্য নিয়ে অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, বলেন, ‘আলু, পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম অনেকটাই বেড়েছে। গত দুই বছর আলুর দাম বাড়লেও কৃষকের থেকে বেশি লাভবান হয়েছে মধ্যস্বত্বভোগীরা। তবে আমাদের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে রোজার মাসে দাম নিয়ন্ত্রণে রাখার।’

মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান সহ খুলনা বিভাগীয় পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন। এ সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT