স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জঙ্গিবাদের উত্থান হওয়ার মতো কিছু ঘটেনি, দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোন সমস্যা নেই। রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করে তিনি বলেছেন, জুলাই হত্যাকাণ্ড ঘিরে মামলায় নিরপরাধ কেউ যেনো ভোগান্তির শিকার না হয় সেজন্য থানার পাশাপাশি আইজি পর্যায়ে কমিটি করে তদন্ত করা হবে।







