বন্যার পানি নেমে যাওয়ার পর আশ্রয়ন কেন্দ্রগুলো থেকে ঘরে ফিরতে শুরু করেছে সেখানে আশ্রয় নেওয়া মানুষজন। তবে বাড়ি ফিরে অনেকেই দেখছেন ভেসে গেছে তাদের ঘর।
বন্যার পানি কমতে থাকাই বানভাসীরা ফিরতে চেয়েছিলেন নিজ ঘরে, কিন্তু বাড়ি এসে দেখেন সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘরের আসবাবপত্রসহ বন্যার পানিতে ভেসে গেছে একেবারে সবকিছু।
বন্যার পানি যখন আশা শুরু হয়েছে মানুষ ছুটে গেছে আশ্রয়ন কেন্দ্রে, প্রথমে বন্যার পানি এসেছে ফেনীর ফুলগাজী উপজেলা দিয়ে। সেখানে একজন কৃষকের ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে বন্যার পানিতে।
ঘরের আসবাবপত্রসহ বন্যার পানিতে ভেসে গেছে একেবারে সবকিছু। ফেনীর ফুলগাছী উপজেলার প্রতিটি বাড়ীর চিত্র এরকমই।







