ভবিষ্যত বাংলাদেশে কোন সরকার যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য আধুনিক নির্বাচন পদ্ধতি, শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের কথা বলছে জাতীয় পার্টি। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, অন্তর্বতী সরকারকে সুশাসন নিশ্চিত করে নির্বাচনের রোডম্যাপ জাতির কাছে তুলে ধরতে হবে।






