দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হবে না বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক-সুজন। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অভিযোগ করেছেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সীমাহীন দলীয়করণ হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানিক ধারায় পরিবর্তন আনার উদ্যোগ নিতে ইসিকে আহ্বান জানিয়েছেন সুজন সভাপতি।






