চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলে দ্বন্দ্ব আর বহিষ্কার নিয়ে সংবাদ সম্মেলনে যা বললেন রাঙ্গা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

বিরোধীদলীয় নেতা পরিবর্তন প্রক্রিয়াটি সঠিক নয় বলে মন্তব্য করার কারণেই জাতীয় পার্টি থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন মসিউর রহমান রাঙ্গা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছেন, অব্যাহতির আগে তাকে শোকজ পর্যন্ত করা হয়নি। বলেছেন, জাপা চেয়ারম্যান দেশের গণতন্ত্রের কথা বললেও তার দলেই গণতন্ত্র নেই। কিছু মানুষ জাতীয় পার্টিকে ধ্বংস করে দিচ্ছে বলেও মন্তব্য করেন রাঙ্গা।

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান তার ভাই জিএম কাদের হলেও এখনো সেই পুরনো রুপেই আছে দলটি। দলের ভেতরে দ্বন্দ্ব আর বহিষ্কারের ঘটনা ঘটছেই। বেগম রওশন এরশাদের কাউন্সিলের দিন ঘোষণার পরপরই ৩ সেপ্টেম্বর প্রেসিডিয়ম মেম্বার বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হয় রওশন এরশাদের পরিবর্তে জাতীয় সংসদের উপনেতা জিএম কাদেরকে বিরোধদলীয় নেতা করা হবে।

বুধবার হঠাৎ-ই জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়। রাঙ্গার বক্তব্য বিরোধীদলীয় চিফহুইপ থাকায় বিরোধীদলীয় নেতা পরিবর্তনের প্রক্রিয়ায় থাকলেও মসিউর রহমান রাঙ্গার বিরোধিতা করাতেই এমনটা হয়েছে বলে ধারণা।

সংবাদ সম্মেলনে রাঙ্গা বলেন, দলের যদি ধারা পরিবর্তন না হয় তাহলে আমি এই দলে থাকবো না। তবে আমি চাই দলটা যাতে সঠিকভাবে চলে। দলটা যেন সব দুর্যোগের মধ্যে মানুষের পাশে দাঁড়ায় এটাই আমার চাওয়া। এতে আমি প্রয়োজনে আর নির্বাচন করবো না।

দলের বর্তমান অবস্থান নিয়ে বিস্তর অভিযোগও করেছেন রাঙ্গা। এমনকি জাতীয় পার্টির ভবিষ্যত নিয়ে শঙ্কিত তিনি।

Reneta

জাতীয় পার্টি থেকে তার অব্যাহতি প্রত্যাহার চায় কিনা, এমন প্রশ্নে রাঙ্গা জানান, এ নিয়ে তার কিছু বলার নেই। তবে জাতীয় পার্টিতে না থাকলে অন্য কোন দলে যাবেন না তিনি।

পরিবহন মালিক সমিতির নেতা রাঙ্গা বর্তমানে রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য। ২০১৪ সালে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টিমসিউর রহমান রাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের, ‘শেষ সুযোগ’ দিয়ে আলোচনার দাবি

আগস্ট ৪, ২০২৬

মনরো: গ্ল্যামারের আড়ালে এক নিঃসঙ্গ জীবন

আগস্ট ৪, ২০২৬

অবসর নাকি চালিয়ে যাবেন, ভবিষ্যৎ নিয়ে যা বললেন নেইমার

আগস্ট ৪, ২০২৬

টিটি ডিসকাউন্টিং ও লিয়েন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

আগস্ট ৪, ২০২৬

অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা জোরদারের আহ্বান ইইউর

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT