চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি সরকার গঠনের আগপর্যন্ত ‘ভাত না খাওয়ার’ প্রতিজ্ঞাবদ্ধ নিজামের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ন ০৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি সরকার গঠনের আগপর্যন্ত ‘ভাত না খাওয়ার’ প্রতিজ্ঞা করা বিএনপি সমর্থক নিজাম উদ্দিন (৪৫) আর নেই (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুরে বাঁশবাড়িয়া গ্রামে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, নিজাম উদ্দিন ২০১৪ সালের ৩১ মে থেকে ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত খাননি। বিএনপি সরকার পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন তিনি।

পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩১ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হয়। ওই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন। এ ঘটনায় চরমভাবে ক্ষুব্ধ ও অপমানিত হন নিজাম উদ্দিন। সেই থেকে প্রতীজ্ঞা করেন— যত দিন বিএনপি সরকার ক্ষমতায় না আসবে, ততদিন তিনি ভাত মুখে তুলবেন না।

এরপর থেকেই তিনি নিয়মিত ভাত পরিহার করে কলা রুটি, চিঁড়া— এসব শুকনা খাবার গ্রহণ করতেন বলে জানায় তার পরিবার।

নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম বলেন, বাবাকে ভাত খাওয়ানোর জন্য পরিবার থেকে বহুবার চেষ্টা করেছি। কিন্তু তিনি বলতেন, প্রতিজ্ঞা ভাঙলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। শেষ পর্যন্ত তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।

Reneta

পরিবারের ভাষ্য মতে, ২০২৫ সালের অক্টোবরে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কানে পৌঁছালে তিনি চিকিৎসার দায়িত্ব নেন।

তার নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরে আসেন নিজাম উদ্দিন। তবে পুরোপুরি সুস্থ হতে না পারায় শেষ পর্যন্ত আজ ভোরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাঁশবাড়িয়া গ্রামবিএনপি সমর্থক নিজাম উদ্দিনভাত না খাওয়ার প্রতিজ্ঞা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT