চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি হুট করে আসিনি, স্ট্রাগল করে এসেছি: নিশো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ১৭, জুন ২০২৩
বিনোদন
A A

আসছে ঈদে বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি রায়হান রাফী পরিচালিত ছবি ‘সুড়ঙ্গ’। ছবিটি বিশেষ কারণ, এটি ছোটপর্দার সুপারস্টার আরফান নিশোর প্রথম সিনেমা! ইতোমধ্যে টিজার ও গান দিয়ে সিনেপ্রেমী দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ জন্ম দিয়েছে এটি।

শুধু সাধারণ দর্শকই নয়, ‘সুড়ঙ্গ’ নিয়ে উচ্ছ্বসিত শোবিজ অঙ্গনের তারকা অভিনেতা, অভিনেত্রী সহ অন্যান্য কলাকুশলীরাও। বিশেষ করে ছোটপর্দায় জনপ্রিয়তার শীর্ষস্থানে থাকা অবস্থায় সিনেমায় পা রাখাকে বিশেষ বলে মনে করছেন সহকর্মীরা।

সিনেমায় পা রাখার মুহূর্তে পুরো ইন্ডাস্ট্রির অভিনন্দন এবং শুভকামনা পেয়েছেন আফরান নিশো। এই ভালোবাসায় আপ্লুত অভিনেতা তার সহকর্মীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। শনিবার দুপুরে আফরান নিশোর অফিশিয়াল পেজ থেকে ১৪ মিনিটের ভিডিও বার্তা শেয়ার করা হয়।

সেখানে নাটকের মানুষের সাথে বন্ডিং নিয়েই বেশীরভাগ কথা বলেন নিশো। সবার অভিনন্দন বার্তার জবাবে নিশোকে এসময় বলতে শোনা যায়,“সবার এপ্রিসিয়েশেনে আমি মুগ্ধ। ছোট করে হলেও আমার কাজ নিয়ে সবাই যেভাবে বলছেন, এজন্য আমি আমার মনের ভেতর থেকে কৃতজ্ঞ। ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এতো ভালোবাসা আমি রাখবো কোথায়?”

‘আমি অনেককিছু ফ্ল্যাশব্যাকে দেখি। দেখতে পারি এখনও। অনেককিছু আমার বলতে কোনো সমস্যা হয় না। যারা বলতে পারে, বা স্বীকার করে নেয় আমি মনে করি তাদের মধ্যে ব্লেসিংস আছে। সবক্ষেত্রেই এটা গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে শেকড় ভুলে যাওয়াটা উচিত না। শেকড়ের কথা বলা উচিত বার বার।’

শেকড়ের কথা বলতে গিয়ে এসময় নিশো বলেন, ‘আমি হুট করে আসিনি, স্ট্রাগল করে এসেছি। অনেক বেশি স্ট্রাগল করে এসেছি। কারণ আমি ফ্ল্যাশব্যাকে দেখতে পারি।’

Reneta

কাজে প্রতিযোগিতা নিয়েও কথা বলেন নিশো। বলেন,‘গুড কম্পিটিশন থাকবে, কিন্তু একটা বন্ধুসুলভ আচরণও থাকবে। যেটা নাটকে আছে। দিনশেষে আমরা শোবিজ অঙ্গনের মানুষ।’

নিজেকে নিয়ে এসময় এই অভিনেতা আরও বলেন,‘আমি আমার লাইফে নিজেকে থ্রেট ফিল করেছি। অন্য কাউকে না। কারণ এটা আমি শিখিই নাই। আমার সিস্টেমে এটা নাই। আমি জানি আমাকে কষ্ট করতে হবে। আমি জানি পথ এতো সুন্দর না। নিজের পথ নিজেকেই তৈরী করতে হবে। আমি জানি আমার পরিবারে আমাকে উপার্জন করতে হবে। পৈত্রিক সম্পতিতে খুব বেশী এনজয় করা মানুষ আমি না। আমার যে জার্নি, যে বেড়ে উঠা, এটা কখনও আমি ভুলি না।’

‘সুড়ঙ্গ’ দিয়ে চলচ্চিত্রে অভিষিক্ত হতে যাওয়া এই তারকা অভিনেতার বিপরীতে আছেন তমা মির্জা। সুড়ঙ্গ’র চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। প্রযোজনা করছে আলফা আই স্টুডিওজ ও চরকি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ঈদের সিনেমানাটকনিশোরায়হান রাফীলিড বিনোদনসিনেমাসুড়ঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT