চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট পর্দার সেরা জুটি এবার বড় পর্দায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

ছোট পর্দায় বহুবার দর্শকের মন জিতেছে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর জুটি। এবার সেই জনপ্রিয় জুটিকে একসঙ্গে দেখা যেতে পারে রূপালী পর্দায়।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নিশো ও মেহজাবীনকে নিয়ে একটি বড় পরিসরের সিনেমা নির্মাণের প্রস্তুতি চলছে। তাদের সিনেমার নাম ‘পুলসিরাত’। আলফা আইয়ের প্রযোজনায় সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে।

সূত্র জানায়, নির্মাতা ভিকি জাহেদ এই সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে প্রাথমিক প্রস্তুতির কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই গণমাধ্যমের সামনে প্রকল্পটি প্রকাশ পেতে পারে।

নিশো ও মেহজাবীন ছোট পর্দায় একসঙ্গে কাজ করে যেসব নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে, তার তালিকা নেহাত কম নয়। ‘পুনর্জন্ম’, ‘শিল্পী’, ‘শুক্লপক্ষ’, ‘মাইনকার চিপায়’, ‘২২শে এপ্রিল’, ‘ঘটনা সত্য’, ‘নীল জলের কাব্য’—প্রতিটি কাজেই তারা অভিনয় দিয়ে আলাদা করে নজর কেড়েছেন।

এর মধ্যে চ্যানেল আইয়ের ‘পুনর্জন্ম’ সিরিজটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ডার্ক থ্রিলার ও সাসপেন্স ঘরানার এই ধারাবাহিকটি ২০২১ সালে শুরু হয় এবং একাধিক কিস্তিতে প্রচারিত হয়ে প্রতিবারই দর্শকের ভিন্নরকম সাড়া পায়।

এই জুটিকে প্রথমবার একসঙ্গে বড় পরিসরে দেখা যায় চরকির ওয়েব ফিল্ম ‘রেডরাম’-এ। একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া রহস্যময় গল্পে নিশো ও মেহজাবীনের অভিনয় দর্শকের কৌতূহল বাড়িয়ে দেয়। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে তারা আলাদাভাবেও প্রশংসা কুড়িয়েছেন। নিশোর ‘মরীচিকা’, ‘কাইজার’, ‘সিন্ডিকেট’ এবং মেহজাবীনের বিভিন্ন কাজ তাকে সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Reneta

বর্তমানে দুজনই নিজ নিজ নতুন প্রকল্প নিয়ে ব্যস্ত। আফরান নিশো সম্প্রতি শেষ করেছেন ‘দম’ সিনেমার শুটিং, যার মাধ্যমে কয়েক বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরেছেন রেদওয়ান রনি।

অন্যদিকে মেহজাবীন চৌধুরী কাজ করছেন শিহাব শাহীন পরিচালিত একটি ওয়েব সিরিজে। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন প্রীতম হাসান। সিরিজটির প্রাথমিক নাম ‘ক্যাকটাস’, যদিও নাম পরিবর্তনের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েব ফিল্মনাটকনিশোবড়পর্দামেহজাবীনরূপালী পর্দালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT