চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড় বছর ধরে অনলাইন জুয়া পরিচালনা করছিল নিশাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৩
অপরাধ
A A
নিশাতের ছবি, অনলাইন জুয়া পরিচালনাকারী সন্দেহভাজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যায়লয়ে তড়িৎ প্রকৌশল বিষয়ে শিক্ষার্থী নিশাত মুন্না (২০)। ২০২২ সালের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপের বিভিন্ন অনলাইন জুয়ার বিজ্ঞাপন দেখে অনলাইন জুয়ার প্রতি আসক্ত হন তিনি।

এছাড়াও অনলাইনে বেটিং সাইটের প্রসারের জন্য ভিডিও বানাতে নিশাতকে দেশের বাইরের বিভিন্ন অনলাইন জুয়ার প্লাটফর্ম থেকে প্রস্তাব দেয়া হয়। এরজন্য ভিডিও প্রতি তাকে ১০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেওয়া হয়। এরপরই নিশাত অধিক অর্থ লাভের আশায় বিভিন্ন বেটিং সাইটের প্রচার ও অন্যান্য কার্যক্রমের সাথে জড়িত হয়।

এতে করে সে নিজেও অনলাইন জুয়ার কার্যক্রম শুরু করে। গত দেড় বছর ধরে বাংলাদেশ এজেন্ট হিসেবে অনলাইনে বিভিন্ন সাইটে জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল নিশাত মুন্না।

Banglabid

যুবকদের অনলাইন জুয়া অর্থ আয়ের লোভ দেখিয়ে বিভিন্ন একাউন্ট তৈরি করের জন্যও একটি চক্র গড়ে তুলে নিশাত। তার চক্রের ৮ সদস্যদের মধ্যে চক্রের মুলহোতা নিশাত মুন্না ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল সোমবার (২৩ অক্টোবর) রাতে গাজীপুরের শ্রীপুর ও রাজধানীর মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের বাহির থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন জুয়ার সাইটের কার্যক্রম দেশে পরিচালনার মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়া একটি চক্রের মুলহোতাসহ চার সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‍্যাব-১ এবং র‍্যাব-১১ এর যৌথ টিম।

চক্রের গ্রেপ্তার আসামিরা হলেন- মূলহোতা মো. নিশাত মুন্না (২০), মো. কামরুল ইসলাম শুভ (২৭), মো. সুমন (৩৫), মো. নাজমুল হোসেন বাবু (৩১)। অভিযানে তাদের কাছ থেকে ১৬টি মোবাইল ফোন, ১৮টি সিম কার্ড, ১টি সিপিইউ, ১টি মনিটর উদ্ধার করা হয়।

Reneta

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিগত দেড় বছর ধরে চক্রটি বিভিন্ন অনলাইন জুয়ার সাইটের বাংলাদেশে কার্যক্রম পরিচালনার সাথে জড়িত। দেশের বাহির থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন জুয়ার সাইটের দেশীয় কার্যক্রম পরিচালনার অন্যতম মূলহোতা নিশাত মুন্না। তার নেতৃত্বে চক্রের ৭-৮ জন সদস্য বাংলাদেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন অনলাইন জুয়ার সাইটের প্রচার, একাউন্ট খোলা, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ লেনদেন হুন্ডির মাধ্যমে পার্শ্ববর্তী দেশে অর্থ পাঠানোর সাথে জড়িত ছিল।

তিনি বলেন, মূলত ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ, আইপিএল, বিপিএল, বিভিন্ন ফুটবল লীগ, টুর্নামেন্ট ও অন্যান্য খেলাকে কেন্দ্র করে দেশেরে উঠতি বয়সের তরুণদেরকে টার্গেট করে এই অনলাইন জুয়ার প্রচার করতো চক্রটি। এ চক্রের কেউ বিভিন্ন বিদেশী বেটিং সাইটের বাংলাদেশের প্রচারের কাজ করে আগ্রহী ব্যক্তিদের বিভিন্ন সাইটের একাউন্ট খুলে দিত। আবার কেউ একাউন্ট করা ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তা হুন্ডির মাধ্যমে অনলাইন জুয়ার প্লাটফর্ম পরিচালনাকারীর কাছে পাঠাতো।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, তারা বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করে কন্টেন্টের সাথে জুয়ার সাইটের বিজ্ঞাপন, সমাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে বেটিং সাইটের বিজ্ঞাপন, সরাসরি মানুষের কাছে বলার মাধ্যমে এই জুয়ার সাইটের প্রচারের কার্যক্রম পরিচালনা করত। পরে বিজ্ঞাপন দেখে আগ্রহী ব্যক্তিরা তাদের সাথে যোগাযোগ করে একাউন্ট খুলত তাদের পাঠানো লিংকের মাধ্যমে একাউন্ট খুলত। কোন নতুন গ্রাহক তাদের মাধমে বেটিং সাইটে একাউন্ট খুললে তারা কমিশন পেত। তারা বিভিন্ন অনলাইন জুয়ার সাইটের কার্যক্রম দেশে পরিচালনার সাথে জড়িত ছিল। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি কর্তৃক অনলাইন জুয়া বা বাজি সংক্রান্ত বিভিন্ন অ্যাপস এবং ওয়েবসাইট ইতোপূর্বে বন্ধ করা হলে তারা ডোমেইন পরিবর্তন করে পুনরায় অনলাইন প্লাটফর্মগুলোতে জুয়া চালু করে।

র‌্যাব বলছে, চক্রটি নামে বেনামে একাধিক সিম সংগ্রহ করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকদের নিকট হতে অনলাইন জুয়ার অর্থ সংগ্রহ করতো এবং প্রাপ্ত অর্থ থেকে নিজেদের লভ্যাংশ রেখে অবশিষ্ট টাকা তারা হুন্ডির মাধ্যমে পার্শ্ববর্তী দেশে অনলাইন জুয়ার প্লাটফর্ম পরিচালনাকারীর নিকট পাঠাতো বলে জানায়। তারা নিজেদের প্রাপ্ত লভ্যাংশের টাকা দিয়ে অনলাইনে জুয়া খেলতো এবং লভ্যাংশের টাকা জুয়া খেলে নষ্ট করতো বলে জানায়। তারা অনলাইন জুয়ার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে অদ্যাবধি অর্ধ কোটি টাকার অধিক অর্থ হাতিয়ে নিয়েছে বলে জানা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইন জুয়াঅনলাইনে বেটিং সাইটনিশাত মুন্নার‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

এশীয় বিজ্ঞান একাডেমির প্রকাশনায় ৪ বাংলাদেশি নারী বিজ্ঞানী

আগস্ট ১৪, ২০২৬

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদের দক্ষিণ মেরুতে রোভার ‘জিন্নাহ-১’ পাঠাবে পাকিস্তান

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন: এনডিটিভি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT