চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ‘মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা’ প্রশ্নে যা বললেন নির্মলা সীতারামান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান ভারতে ‘মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা’ বিষয়ে পশ্চিমা অভিযোগ নিয়ে কথা বলেছেন। সোমবার পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে (পিআইআইই) ভারতীয় অর্থনীতির স্থিতিস্থাপকতা এবং বৃদ্ধি নিয়ে আলোচনা কালে এক প্রশ্নের জবাবে তিনি এ বিষয়টি নিয়ে কথা বলেন।

সীতারামানকে জিজ্ঞেস করা হয়েছিল, পশ্চিমা সংবাদমাধ্যম ভারতে বিরোধী দলীয় এমপিদের সংসদসদস্য পদ বাতিল এবং ভারতে মুসলিম সংখ্যালঘুদের সহিংসতার শিকার হওয়ার বিষয়ে ব্যাপক প্রতিবেদন করেছে, সে বিষয়ে তার মন্তব্য কী?

জবাবে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “ভারতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা রয়েছে এবং সেই জনসংখ্যা কেবল সংখ্যায় বাড়ছে৷ যদি ধারণা করা হয় বা যদি সত্যি হয় যে রাষ্ট্রের সমর্থনে মুসলিমদের জীবন কঠিন করা হয়েছে, তাহলে কি ১৯৪৭ সালের পর থেকে ভারতে মুসলিস জনসংখ্যা বাড়ত?

Banglabid

সীতারামান বলেন, পাকিস্তানে সংখ্যালঘুদের অবস্থা খারাপ হচ্ছে, সেখানে সংখ্যালঘুদের সংখ্যা দিন দিন কমছে। পাকিস্তানে সংখ্যালঘুদের বিরুদ্ধে ছোটখাটো অভিযোগকে গুরুতরভাবে দেখানো হয়, যার ফলে মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেওয়া হয়। এর বিপরীতে আমাদের দেশে দেখুন সংখ্যালঘুরা কত ভালো আছে।

এছাড়া ভারতের সঙ্গে পাকিস্তানের মুসলমানদের তুলনা করে তিনি বলেন, ভারতের মুসলমানরা ভালো করছে।

ভারতে মুসলমানদের উপর নিপীড়নের কথা অস্বীকার করে তিনি বলেন, মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার যে অভিযোগ করা হয়েছে তা একটি বিভ্রান্তিকর বিবৃতি। আমাকে বলুন, ২০১৪ থেকে আজকের মধ্যে মুসলিমদের জনসংখ্যা কি কমেছে? কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে কি অমানবিকভাবে মৃত্যু হয়েছে?

Reneta

‘তাই যারা এই প্রতিবেদনগুলি লেখেন,  এসব অভিযোগ করেন, আমি বরং এইসব লোককে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানাবো। আমি তাদের আতিথ্য করি। তারা ভারতে এসে তাদের কথা প্রমাণ করুক।’

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতসংখ্যালঘু
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT