চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের পর নিরবের সঙ্গে ইধিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ০১, জুন ২০২৫
বিনোদন
A A
নিরব ও ইধিকা একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেগাস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় এসেছিলেন ইধিকা পাল। সর্বশেষ ‘বরবাদ’ চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করে বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পান ভারতীয় এই নায়িকা।

এর ফাঁকে ইধিকা ‘কবি’ নামে একটি ছবি করেছিলেন শরিফুল রাজের সঙ্গে, সেটি আলোর মুখে দেখেনি।

এবার ইধিকাকে দেখা গেল চিত্রনায়ক নিরবের সঙ্গে। দুবাইয়ে তপ্ত মরুর বুকে তৃষ্ণার্ত ইধিকার পিপাসা মেটালেন নিরব। তারপর দুজনের নাচানাচি। এটি অবশ্য সিনেমায় নয় একটি বিজ্ঞাপনচিত্রে।

অনন্য মামুনের পরিচালনায় আফগানিস্তানের একটি কোমল পানীয়র বিজ্ঞাপনে তাদের দেখা যাচ্ছে তাদের। এরইমধ্যে ওভিসি আকারে বিজ্ঞাপনটি প্রকাশ হয়েছে।

চিত্রনায়ক নিরব বলেন, আফগানিস্তানের একটি কোমল পানীয়র বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি দুবাইর মরুভূমিতে। আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ইধিকা পাল। তার সঙ্গে কাজ করাটা ভালো একটি অভিজ্ঞতা।

বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, তপ্ত মরুরবুকে গাড়ি নষ্ট হয়ে বিরক্ত ইধিকা। জেমসবন্ড স্টাইলে নিরব পাশ দিয়ে যেতেই চোখ আটকে যায় সুন্দরী ইধিকার দিকে। মুহূর্তে দ্বিতীয়বার চিন্তা না করেই কোমল পানীয় ছুঁড়ে দেন। তা পান করে তপ্ত মরুতেই প্রশান্তির ঝড়ে আবেশ ছড়ান এই জুটি।

Reneta

কোমল পানীয় আফগানিস্তানে উৎপাদন হলেও এটি বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে বলে নিরব জানিয়েছেন।

বিজ্ঞাপনচিত্রে আলভীর সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন আলভী এবং সিঁথি। এর কথা লিখেছেন সোমেশ্বর অলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপস্থাপনায় নিরবনিরবলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT