বিনোদন

যে উদ্দেশ্য নিয়ে বরিশাল গিয়েছিলেন নিরব

নিরবের বরিশাল গিয়ে ছবি তোলা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরব ও তার বন্ধু হেলিকপ্টার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মঙ্গলবার (২২ আগস্ট) ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক নিরবকে একসঙ্গে দেখা গেল। হাস্যোজ্জল দুই তারকা একসঙ্গে হেলিকপ্টার করে গিয়েছিলে বরিশাল!

কিন্তু কেন? নিরব জানান, একটি মহৎ উদ্দেশ্যে বরিশালের গৌরনদীতে গিয়েছিলেন। বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করতে সাকিব ও নিরব আমন্ত্রিণ ছিলেন।

এদিন সকালে গৌরনদীর সুন্দরদী গ্রামের আলহাজ নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেছেন সাকিব আল হাসান ও নিরব।

নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ব্যারিস্টার মনির হোসেন বলেন, সকাল সাড়ে ১০টায় সাকিব আল হাসান ও নিরব হোসেন ঢাকা থেকে হেলিকপ্টারযোগে গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক মাঠে নামেন।

এসময় গৌরনদীর সর্বস্তরের জনতা তাদের অভ্যর্থনা জানান। পরে সেখান থেকে বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

এদিকে দুই তারকাকে এক নজর দেখতে হাসপাতাল চত্বরে ভিড় জমান হাজার হাজার মানুষ। এ সময় হাসপাতালের দোতলা থেকে হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান সাকিব আল হাসান ও নিরব হোসেন। এসবের বেশকিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বরিশালে কাজ সেরে মঙ্গলবার দুপুরেই ঢাকা ফিরে ডাবিংয়ে অংশ নিয়েছেন নিরব। তিনি বলেন, অনেকদিন পর সাকিব ভাইয়ের সঙ্গে দেখা। সেখানে একটি কর্মসূচিতে অংশ নিতে আমরা গিয়েছিলাম। যে কাজে গিয়েছিলাম সেটির উদ্দেশ্য মহৎ। এমন ভালো কাজে থাকতে পেরে খুব ভালো লেগেছে।

বিষয়:নিরব ভাইরাল সিনেমা হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…