চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুষ্পা’র অনুকরণে বাংলায় তৈরি হচ্ছে ‘গোলাপ’?

‘এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
নতুন সিনেমার জন্য প্রস্তুত অভিনেতা, পুষ্পা থেকে অনুপ্রেরণা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাম ঘোষণা করা হয়েছে নতুন ছবি ‘গোলাপ’-এর। একটি আকর্ষণীয় পোস্টারে ছবির নাম প্রকাশ করা হয়। যেখানে দেখা গেল, চিত্রনায়ক নিরবকে। তার লুক দেখে বোঝা যাচ্ছে অ্যাকশন থ্রিলার গল্পকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে ‘গোলাপ’।

নিরব অবশ্য জানালেন, এটি হতে যাচ্ছে পলিটিক্যাল থ্রিলার গল্পের ছবি। ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং। প্রকাশিত পোস্টারে দেখা যায়, বামে ঝুঁকে বসে আছেন নিরব। একহাত মাথায় ঝুলানো। সেই হাতে পিস্তলের ট্রিগারে আঙুল দিয়ে রেখেছেন। তার চোখের এক্সপ্রেশন যেন ক্ষুধার্ত বাঘ! নিরব জানালেন, গোলাপে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন। বললেন, এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…!

‘গোলাপ’ পরিচালনা করছেন সামছুল হুদা। এটি হতে যাচ্ছে নির্মাতার প্রথম ছবি। নিরব বলেন, পরিচালকের সাহস আমাকে মুগ্ধ করেছে। তিনি যখন আমাকে গল্প শোনান আমি বলেছি এটাই লক করেন। এই গল্পে আমি কাজ করবো। আসলে গল্প নিয়ে যখন প্ল্যান করা হয় তখন একাধিকবার ড্রাফট চেঞ্জ করা হয়। কিন্তু গোলাপের গল্প শুরুতে যা শুনেছি সেটাই ফিক্সড।

এদিকে, ফুলের নাম ‘পুষ্পা’ দিয়ে সিনেমা বানিয়ে মাতিয়ে দিয়েছেন ভারতের দক্ষিণী পরিচালক সুকুমার। সাধারণ এ ধরনের নাম নারীদের বেলায় রাখা হয়। কিন্তু এই ছবিতে পুষ্পা নাম নিয়েই পর্দায় হাজির হয়েছেন আল্লু অর্জুন। পরের ইতিহাস সবার জানা। প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিও বাজিমাত বক্স অফিসে।

গোলাপ সিনেমার পোস্টার, প্রধান চরিত্রের মুখের ছবি, নাটকীয় পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ প্রায় ৫০০ কোটি রুপিতে নির্মিত হওয়া ‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী আয় ছাড়িয়ে গেছে এক হাজার ৮০০ কোটি। অনেকে বলছেন, এটি দুই হাজার কোটির ক্লাবে প্রবেশ করবে।

ফুলের নামে যেহেতু নাম পোস্টারেও পুষ্পা ছবির কিছুটা আবহ পাওয়া গেছে। তাহলে কি ভারতীয় পুষ্পার আদলে নির্মিত হচ্ছে ‘গোলাপ’? উত্তরে নির্মাতা বললেন, এখনই সে সম্পর্কে তেমন কিছু বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, সাসপেন্স থ্রিলার গল্পের ছবি হতে যাচ্ছে এটি। কোনো সিনেমার অনুকরণে নয়। মৌলিক গল্পের ছবি হবে ‘গোলাপ’।

Reneta

ছবির নায়ক নিরব হলেও নায়িকা কে? সংশ্লিষ্টরা জানান, এখনো কিছুই চূড়ান্ত হয়নি, তবে পাকিস্তানি কোনো সুপরিচিত মুখকে গোলাপে নিরবের বিপরীতে নেয়ার চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়গোলাপথ্রিলারনিরবপলিটিক্যাল থ্রিলারফেব্রুয়ারিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার সিদ্ধান্ত হয়নি: তথ্য উপদেষ্টা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, তদন্তে হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

হোয়াইট হাউসে একইদিনে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু ও জেলেনস্কির বৈঠক

জুলাই ২৮, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ গেজেট আকারে প্রকাশ হবে: সিইসি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুর্নীতির মামলায় ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT