চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সততা আর নীতির মধ্যে আপনারা নাই: শাহনূরকে জায়েদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ০৯, জুন ২০২৩
বিনোদন
A A

চিত্রনায়িকা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুনের জন্মদিন শুক্রবার (৯ জুন)। এ উপলক্ষে সহকর্মীরা তাকে ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করছেন। শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক চিত্রনায়িকা শাহনূরও জন্মদিন উপলক্ষে একগুচ্ছ ছবি দিয়ে নিপুনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

শাহনূরের শুভেচ্ছা জানানো সেই পোস্টে নিপুনকে ভেরিয়েফায়েড আইডি থেকে কৌশলে খোঁচা দিয়েছেন সমিতির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জায়েদ খান। নিপুনকে শুভেচ্ছা জানানো শাহনূরের পোস্টে জায়েদ লিখেছেন, কোনোভাবেই নিপুনকে সাধারণ সম্পাদক মানতে রাজী নন তিনি।

তার দাবী, ‘সাধারণ সম্পাদকের পদটি এখনও আদালতে বিচারাধীন। এই অবস্থায় নিপুনকে সাধারণ সম্পাদক বলা যায় না।’

এদিকে, নিপুনের সঙ্গে একাধিক ছবি দিয়ে শাহনূর লিখেছেন, ‘আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুন আক্তারের শুভ জন্মদিন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইলো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো।’

নিপুণকে ‘সাধারণ সম্পাদক’ সম্বোধন করায় প্রতিবাদ জানিয়ে জায়েদ প্রকাশ্যে লেখেন, ‘একজন অনির্বাচিত মানুষ ভোটে পাস না করে জোর করে চেয়ারে বসে আছে। সর্বোচ্চ আদালতে মামলা চলমান। আপনার মত শিল্পী তাকে সাধারণ সম্পাদক পদবী দিয়ে যাচ্ছেন। এরপরও নীতি বাক্য ছাড়বেন ও ভালো ভালো উপদেশ দিবেন। সত্যিকারে যে সততা আর নীতির মধ্যে আপনারা নাই, এটা বুঝতে পারছেন তো?’

গেল বছর শিল্পী সমিতির নির্বাচনে নিপুন ও জায়েদ খানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ভোটে জয়ী হলেও একাধিক অভিযোগের সত্যতা পাওয়ায় জায়েদের প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ড। পরে নিপুনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে সাধারণ সম্পাদকের পদে বসানো হয়।

Reneta

তবে জায়েদ বিষয়টি নিয়ে আদালতের দারস্থ হন। একাধিক শুনানি শেষে গেল ১৫ ফেব্রুয়ারি নিপুন বলেন, মহামান্য চেম্বার জজের কাছে আপিল করি; মহামান্য চেম্বার জজ আমার ওপর মহামান্য হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রেখেছে। সাধারণ সম্পাদক হিসেবে আমিই রয়ে গিয়েছি, অন্য কেউ নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদজায়েদ খাননায়িকানিপুণ আক্তারনিপুনলিড বিনোদনশাহনূরশিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

জুন ১০, ২০২৬

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT