আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া, সারাদেশের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ (৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া সারাদেশে শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পশ্চিম-উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা কের্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯০ শতাংশ। ঢাকায় আজ সুর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সুর্যোদয় হবে ৬টা ৩৭ মিনিটে।








