পশ্চিম আফ্রিকার একটি দারিদ্র পীড়িত দেশ নাইজার। যার প্রায় ৫০ভাগ মানুষই বাস করে দারিদ্র সীমার নিচে। সম্প্রতি সেই দেশটিতে ঘটা সামরিক অভ্যুত্থানে রীতিমতো নড়েচড়ে বসেছে পশ্চিমা বিশ্ব। কিন্তু কেন? কী এমন আছে আফ্রিকার এইদেশটিতে? কেন পশ্চিমা বাঘা বাঘা নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নাইজারের সেনা সমর্থিত সরকার?






