চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যোতিকে আউটই করতে পারছে না কেউ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
নিগার ‍সুলতানা

নিগার ‍সুলতানা

খুলনা বিভাগের বোলার শরিফা খাতুন ‘ভাগ্যবান’ মনে করতে পারেন নিজেকে! এবার মেয়েদের জাতীয় ক্রিকেট লিগে নিগার সুলতানা জ্যোতির উইকেট শুধু তিনিই পেয়েছেন। বাকি যে চার ম্যাচ খেলেছেন সবকটিতেই অপরাজিত থেকেছেন বরিশাল অধিনায়ক।

টি-টুয়েন্টি সংস্করণে সিলেট চলমান জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন জ্যোতি। বাংলাদেশ নারী দলের অধিনায়কের লড়াকু ফিফটিতে বুধবার ঢাকা বিভাগকে ১৮ রানে হারিয়েছে বরিশাল।

৪৯ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংসে জ্যোতির বরিশাল ৪ উইকেট হারিয়ে তোলে ১১৭ রান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পাশের একাডেমি গ্রাউন্ডে ঘাসের উইকেটে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৯ রানের বেশি তুলতে পারেনি ঢাকা।

খুলনার বিপক্ষে প্রথম ম্যাচে দলীয় সর্বোচ্চ ৩১ রান করে শরিফার বলে আউট হয়েছিলেন জ্যোতি। পরের ম্যাচে অপরাজিত ফিফটিতে জেতান দলকে। ইনিংসের শেষ পর্যন্ত দলকে টেনেছেন পরের ম্যাচগুলোতেও।

বিশ্বকাপ বাছাই ও এশিয়া কাপের আগে জাতীয় দলের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়কের এমন ছন্দ নিঃসন্দেহে স্বস্তিদায়ক। ৩১, ৬৩*, ৪৩*, ২৫*, ৫৭*—পাঁচ ম্যাচে ২১৯ রান নিয়ে জ্যোতি আসরের সর্বোচ্চ সংগ্রাহক। কেবল এক ম্যাচে আউট হওয়ায় ব্যাটিং গড়ও মোট রানের সমান (২১৯)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিগার সুলতানা জ্যোতিফিফটিলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

স্ত্রী পালালো প্রেমিকের সঙ্গে, প্রতিশোধে সেই প্রেমিকের স্ত্রীকে বিয়ে

জুন ৭, ২০২৬

সান মারিনো জয় করে ফিরেছে বাংলাদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT