চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এনআইডি’র তথ্য ডেটা সেন্টার এখন পরিপূর্ণ নিরাপদ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১৯, মে ২০২৫
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তথ্য সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, বাংলাদেশের নাগরিকদের তথ্য সংরক্ষণের ডেটা সেন্টার এখন পরিপূর্ণ নিরাপদ।

সোমবার (১৯ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ডেটা সেন্টার নিয়মিত নিজস্ব জনবল দিয়ে পরীক্ষা করা হচ্ছে। কোথাও কোনো অসুবিধা বা নিরাপত্তা দুর্বলতা আছে কি না, তা খতিয়ে দেখা হয়েছে। আমরা প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করেছি।

এ সময় অতীতে এনআইডি তথ্য ফাঁসের ঘটনায় উদ্বেগ থাকলেও বর্তমানে সেই ঝুঁকি নেই বলে তিনি জানান, আমাদের অবস্থান থেকে যতগুলো ইনিশিয়েটিভ নেওয়া দরকার, সবই নিয়েছি। আগে অনেক নাগরিকের দুটি করে এনআইডি ছিল। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সেসবের মধ্যে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করা হয়েছে। এখন আমাদের কাছে জানা মতে, আর কারো দুটি এনআইডি নেই।

প্রসঙ্গত, গত কয়েক বছরে একাধিকবার এনআইডি ডেটা ফাঁসের অভিযোগ উঠেছিল, যা নিয়ে জনমনে উদ্বেগ দেখা দেয়। তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা দাবি করছেন, বর্তমানে এনআইডি ডেটা সুরক্ষায় আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ এস এম হুমায়ুন কবীরএনআইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গল্প

জুন ১০, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার আহ্বান জুবাইদা রহমানের

জুন ১০, ২০২৬

সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১০, ২০২৬

প্রবাসফেরত আলমগীরের সবুজ উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT