বাংলাদেশ

৪৮ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

ভোটার আইডি কার্ড দেখাচ্ছেন একজন ব্যক্তি, নির্বাচন প্রক্রিয়ার অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি ভোটার আইডি কার্ড দেখাচ্ছেন, যা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে আগামী ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সাধারণ সেবা।

আজ বৃহস্পতিবার ইসির সিস্টেম এনালিস্ট আক্তারুজ্জামান সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা নির্বাচন কমিশন ডাটা সেন্টারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে। তাই কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস), সিটিজেন পোর্টাল, প্রবাসী নাগরিক নিবন্ধন ও কল সেন্টার (তথ্য সেবা) সংক্রান্ত সব নাগরিক সেবা বন্ধ থাকবে।

তবে যে সব প্রতিষ্ঠান ইসির সঙ্গে চুক্তি করেছে তারা এই সময়ে সীমিত পরিসরে সেবা পাবে।

 

বিষয়:এনআইডি সেবা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…