চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে প্রথম ম্যাচে অনিশ্চিত নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২৯, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলের আসন্ন প্রীতি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন নেইমার। বিশ্বকাপে সেলেসাওদের প্রথম ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে। পায়ের মাংসপেশির চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। জুনের মাঝামাঝি পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানাচ্ছে, ৩৪ বর্ষী ফরোয়ার্ডের কাফ মাসলে গ্রেড-টু চোট শনাক্ত হয়েছে। দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন, পুরোপুরি সেরে উঠতে নেইমারের আরও দুই-তিন সপ্তাহ সময় লাগতে পারে।

২০২৩ অক্টোবরের পর থেকে ব্রাজিলের হয়ে মাঠে নামেননি নেইমার। সেসময় উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘসময় বাইরে ছিলেন।

বিশ্বকাপে গ্রুপপর্বের আগে সুস্থ হয়ে ওঠার জন্য নেইমারকে সময় দিতে চায় ব্রাজিল। ২০২৬ আসরের নিয়ম অনুযায়ী, চূড়ান্ত স্কোয়াড জমা দেয়ার শেষ সময় ১ জুন। এই তারিখের পর কোন খেলোয়াড়কে কেবল গুরুতর চোট বা অসুস্থতার কারণে বাদ দেয়া যাবে। ফিফার অনুমোদন সাপেক্ষে দলের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত বদলি নেয়া সম্ভব। তবে বদলি খেলোয়াড়টি অবশ্যই প্রাথমিক স্কোয়াডের হতে হবে।

নেইমার গত ১৭ মে কোরিতিবার বিপক্ষে সান্তোসের হয়ে ৩-০ গোলে হারের ম্যাচে আহত হন।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল। ১৪ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে দেশটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনচেলত্তিনেইমারফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সড়কে বর্জ্য জমে থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

মে ২৯, ২০২৬

সাবেক সচিব ও রাষ্ট্রদূত এম. মুনির-উজ-জামান মারা গেছেন

মে ২৯, ২০২৬

ঈদের তৃতীয় দিনে চ্যানেল আইয়ে যতো আয়োজন

মে ২৯, ২০২৬

বিগত সরকারের আমলে অন্তত ৫০০ সাংবাদিক নিহত হয়েছেন: মির্জা ফখরুল

মে ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

মে ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT